মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য
শুধু প্রথাগত শিক্ষা নয়, দ্বীনি শিক্ষা অর্জনের সাথে সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, আধুনিক বিজ্ঞান ও তথ্য—প্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত হয়ে জ্ঞানের সকল ক্ষেত্রে সমান পারদর্শী হতে হবে। দ্বীনি শিক্ষায় দক্ষ আলেম হয়ে ইসলামের খেদমতের পাশাপাশি কর্মক্ষেত্রে অন্যদের সাথে সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। দেশ ও জাতির কল্যাণে নিজেকে দক্ষ মানবসম্পদে পরিণত করার প্রত্যয়ে শিক্ষার সর্বোচ্চ মান ও পরিবেশ ধরে রেখে ইতোমধ্যেই মাদ্রাসা শিক্ষার যুগোপযোগী ও আধুনিকায়নে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের প্রাচীন ও স্বনামধন্য ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসা। কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর খুলুছিয়তের বদৌলতে এ মাদ্রাসার সুখ্যাতি আজ দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও বিস্তৃতি লাভ করেছে। এ মাদ্রাসার নূরানী, হিফজুল কোরআন, ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল (ডিগ্রী), কামিল (এম.এ.) এবং ৪ বছর মেয়াদী ফাযিল (অনার্স) ও ১ বছর মেয়াদি কামিল (মাস্টার্স) ডিগ্রী’র স্তরসমূহে বর্তমানে প্রায় ২২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক পরীক্ষা সমূহে এ মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা দক্ষ আলেম হয়ে দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন এবং অনেক কৃতি শিক্ষার্থী দেশ—বিদেশে সরকারি ও বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
এরই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষার প্রসারে এবং এর গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু কর্তৃক প্রতিষ্ঠিত ও তাঁরই একমাত্র প্রতিনিধি মাদরাসার বর্তমান অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদস্থ গাউছুল আজম সিটির কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স, চট্টগ্রাম এ সুবিশাল জায়গা নিয়ে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস চালু করা হয়েছে। সবুজ মনোরম প্রাকৃতিক পরিবেশে স্থাপিত এ ক্যাম্পাসে রয়েছে লেখাপড়ার সুন্দর ও নিরাপদ পরিবেশ। শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য এ ক্যাম্পাসে সুদক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী নিয়োগের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক—শিক্ষার্থীদের সার্বক্ষণিক মনিটরিং করার জন্য দেশের খ্যাতনামা মুফতি, মুহাদ্দিস, ফকিহ্ ও চট্টগ্রামের সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকমন্ডলীকে নিয়ে গঠন করা হয়েছে শক্তিশালী মনিটরিং সেল ।
অতএব আমাদের সুদীর্ঘকালের অভিজ্ঞতা ও আন্তরিকতার প্রতি শতভাগ আস্থা রেখে আপনার সন্তান, ভাই—বোন বা আপনজনদের সুশিক্ষার জন্য অত্র আধুনিক দ্বীনি প্রতিষ্ঠানকে আপনার পছন্দের তালিকার শীর্ষে স্থান দিবেন, এ আমাদের প্রত্যাশা । ইন্শাআল্লাহ নিশ্চয়তা দিচ্ছি— সন্তান আপনার, আর সেই সন্তানকে পবিত্র কোরআন—সুন্নাহর আলোকে সচ্চরিত্রবান ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষে পরিণত করে তার উজ্জ্বল ভবিষ্যত গড়ার দায়িত্ব আমাদের।
