(ক) আবাসনে সিট প্রাপ্তির শতার্বলী—

  • নিয়মিত ক্লাস করতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজে জামাত সহকারে পড়তে হবে।
  • নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে এবং অবশ্যই খাবারের টোকেন নিতে হবে।
  • আবাসিক রুমে কোন খেলা ধুলা করা যাবে না, লুড়–, তাস বা কোন খেলা খেলতে পাওয়া গেলে সাথে সাথে বহিস্কার করা হবে।
  • আবাসিক রুমে ১১০০, ১১১০, ১২০০ মোবাইল সেট ছাড়া অন্য কোন মোবাইল সেট ব্যবহার করা যাবে না।
  • শ্রেণী কক্ষে কোন অবস্থাতে মোবাইল ব্যবহার করা যাবে না।
  • সালানা ও এনামী জলসা এবং কোরবানীর চামড়া ও ধান উত্তোলনে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে।
  • ক্যাম্পাসে কোন ছাত্রীর সাথে কথা—বার্তা বলা যাবে না, কোন ছাত্রীকে কোন ধরনের বিরক্ত কিংবা উত্যক্ত করলে সাথে সাথে বহিস্কার করা হবে।
  • রাত ১০টার পরে হোস্টেল থেকে বের হওয়া যাবে না এবং বাহির থেকে প্রবেশ করা যাবে না।
  • বাড়ী বা অন্য কোথাও যাওয়ার সময় দরখাস্তের মাধ্যমে ছুটি নিতে হবে এবং এসে হোস্টেল সুপার বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে দেখা করতে হবে।
  • (খ) ভর্তি ফরম—

ভর্তি ফরম এর পিডিএফ ফাইল সংযুক্ত হবে।