বিছমিল্লাহির রাহমানির রাহিম

নাহমাদুহু ওয়ানুছাল্লি ওয়া নুছাল্লেমু আলা রাসূলিহিল কারিম।

নৈস্বর্গিক সৌন্দর্যের লীলাভূমি, আউলিয়ায়ে কেরামের পূণ্যস্মৃতি, স্বাধীনতার সূতিকাগার ও অজস্র ঐতিহাসিক ঘটনার ধারক—বাহক চট্টগ্রামের রাউজান এলাকায় বহমান হালদার মনোমুগ্ধকর তীরে অবস্থিত কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসা একটি অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। অভিজ্ঞতাসম্পন্ন এক ঝাঁক প্যাটার্নভুক্ত ও প্যাটার্ন বহিভূর্ত শিক্ষকমণ্ডলীর সুষ্ঠ শিক্ষাদান ও নির্দেশনায় প্রতিষ্ঠালগ্ন (১৯৩২ খ্রি:) থেকেই এই প্রতিষ্ঠানটি দেশের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের প্রদীপ্ত আলোক শিখা।

তথ্য—প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের সুফলে বর্তমান বিশ্বকে বলা হয় Global Village, বিশ্বের কোন প্রান্তই আর দূরবর্তী নয়। প্রযুক্তির এই সুফলকে কাজে লাগিয়ে আমরা অতি সহজেই শিক্ষার্থীদের জ্ঞান—বিজ্ঞানের ধারণা দিয়ে সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ্।

আমরা আশা করছি, শিক্ষার্থীরা যথাসময়ে পড়া শিখবে এবং তাদের  বাড়ির কাজগুলো ঠিকমত করবে; আর সচেতন অভিভাবকগণ মাদরাসা কতৃর্পক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডায়েরীতে তাদের মন্তব্য লিখবেন। মাদরাসার সর্বাঙ্গীণ উন্নয়নকল্পে আপনাদের  মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে, ইন্শাআল্লাহ। পরম করুণাময় আল্লাহ তা’আলা আমাদের সবাইকে প্রত্যেকের যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দান করুন।

পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করছি।