(১) নূরাণি শিশু শ্রেণি হতে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত—
প্রতিবছর ডিসেম্বর মাসের ১ তারিখ হতে পরবতীর্ বছরের জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত ভর্তিফরম বিতরণ করা হয় এবং মাদরাসার নিধার্রিত নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি করানো হয়।
(২) আলিম
দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর নিধার্রিত নিয়ম অনুযায়ী অনলাইন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
(৩) (ফাযিল (স্নাতক) পাস, ফাযিল (স্নাতক) অনার্স, কামিল (হাদিস), কামিল (মাস্টার্স)—
ইসলামি আরবি বিশ^বিদ্যালয়,ঢাকা কতৃর্ক প্রকাশিত বিজ্ঞতি অনুসারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
(৪) হিফজুল কুরআন বিভাগ—
প্রতি বছর আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীর মেধা ও বয়স বিবেচনাপূর্বক এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি করানো হয়।
(৫) বয়সসীমা—
নূরাণি শিশু শ্রেণিতে ৫বছর হতে এবং অন্যান্য শ্রেণিতে বয়স বিবেচনাপূর্বক ভর্তি করা হয়।
(৬) ইউনিফর্ম—
- ছাত্রদের ক্ষেত্রে মাদরাসার মনোগ্রাম সম্বলিত সবুজ পাঞ্জাবী, পায়ের টাকনুর উপরে সাদা পায়জামা, সাদা টুপি ও কালো সু—জুতা।
- ছাত্রীদের ক্ষেত্রে কালো ঢিলাঢালা বোরকা, কালো হাত মোজা, কালো হিজাব এবং কালো সু—জুতা।
(৭) ভর্তির শতার্বলী—
- আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম “আল ইসলাম”—কে একান্ত বিশ^াস করতঃ উহাকে জীবন ও জগতে বাস্তবায়ন করতে যথাসাধ্য চেষ্টা থাকতে হবে এবং তার বিপরীতে কোন আদর্শ গ্রহণ করা যাবেনা।
- সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর পাবন্দী করতে হবে। চুল, দাঁড়ি, মেছওয়াক ও পোষাক—পরিচ্ছদে সুন্নাতের অনুসারী হতে হবে। শরীয়তের বিধি—নিষেধ মেন চলতে হবে।
- মাদরাসা কর্তৃপক্ষ কতৃর্ক নিধার্রিত যাবতীয় বিধি—নিষেধ পালন করতে হবে। কর্তৃপক্ষের বিবেচনায় অপরাধজনিত কোন আন্দোলনে ভাবাবেগের বশবতীর্ হয়ে যোগদান করা যাবেনা।
- নৈতিকতা সমাজবিরোধী শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক কোন দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা যাবেনা।
- অত্র প্রতিষ্ঠানের শেষবর্ষ পর্যন্ত অধ্যয়ন করতে হবে। বদলী সনদ ব্যতীত এই প্রতিষ্ঠান ত্যাগ করা যাবেনা।
- মাদরাসার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে সবার্ত্মাকভাবে অংশগ্রহণ করতে হবে।
- বোর্ড পরীক্ষার পরবতীর্ শ্রেণিসমূহে ভর্তি হওয়ার জন্য অবশ্যই প্রশংসাপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি জমা দিতে হবে।
- মাদরাসা কতৃর্পক্ষ কতৃর্ক নিধার্রিত সকল শ্রেণির বিভিন্ন ফি—সমূহ যথাসময়ে পরিশোধ করতে হবে।
- উপেরোল্লিখিত শতার্বলী লঙ্গন করলে মাদরাসা কতৃর্পক্ষের যাবতীয় সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকতে হবে।
(৮) ভর্তির জন্য যা প্রয়োজন—
- সদ্য তোলা সাদা টুপি/ ওড়না পরিহিত ছবি।
- নম্বর ফর্দ
- প্রশংসা পত্র
- জাতীয়তা/ইউনিয়ন/ পৌর সনদ
- জন্ম নিবন্ধন
- রক্তের গ্রুপ
