মাদরাসার বৈশিষ্ট্য

রাউজান মূল ক্যাম্পাসের বৈশিষ্ট্যসমূহ
  • শরিয়তের পূর্ণ পাবন্দি, সুন্নতে মোস্তফা (দ.) এবং আখলাকে হাসানার উপর বিশেষ গুরত্বারোপ।
  • সুন্নতে মোস্তফা (দ.) ও আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যথাযথ বাস্তবায়ন।
  • সুদক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা একাডেমিক কার্যক্রম বাস্তবায়ন।
  • অভিজ্ঞ মুহাদ্দিস ও মুফাস্সিরের সমন্বয়ে বিভিন্ন কোর্সে পাঠদান।
  • ফাজিল (অনার্স) ও ফাজিল (ডিগ্রি) এবং কামিল শিক্ষার্থীদেও জন্য বিভিন্ন সুযোগ—সুবিধা।
  • আধুনিক (অডিও ভিজ্যুয়াল সিস্টেম) শ্রেণিকক্ষ ও সমৃদ্ধ গ্রন্থাগার, ইন্টারনেট সুবিধাসহ কম্পিউটার—ল্যাব এবং সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা।
  • গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়ন ও ফ্রি কিতাব সরবরাহ এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকা—খাওয়ার ব্যবস্থা।
  • বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা।
  • মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই।
  • শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মত প্রকাশের জন্য অভিভাবক—সমাবেশ।
  • দূরবতীর্ শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা।
  • শারীরিক পরিচর্যার জন্য সুবিশাল খেলার মাঠ।
  • নিয়মিত সাধারণ জ্ঞান, কুইজ আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে সহায়তা।
  • শিক্ষার্থীদের নিয়মিত হেলফ চেক—আপ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ঔষধ—সরবরাহের ব্যবস্থা।
চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের বৈশিষ্ট্যসমূহ
  • শরিয়তের পূর্ণ অনুসরণ, সুন্নতে মোস্তফা (দ.) ও আখলাকে হাসানার উপর কঠোর গুরত্বারোপ।
  • চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে নিজস্ব সুবিশাল ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ পরিবেশ।
  • দ্বীনি শিক্ষার সাথে আধুনিক ও যুগোপযোগী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার সমন্বয়।
  • সুদক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা আধুনিক পদ্ধতিতে পাঠদান।
  • প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি শিক্ষক দ্বারা নুরানি বিভাগে পাঠদান।
  • বছরের শুরু থেকেই একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে শ্রেণিক্ষেই সিলেবাস অনুযায়ী অধ্যয়ন সমাপ্তি।
  • ফ্রি কিতাবাদি সরবরাহ।
  • গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি, টিউশন ফি ও সকল পরীক্ষার ফি মওফুকের ব্যবস্থা।
  • সাপ্তাহিক ক্লাস টেস্ট ও মূল্যায়ন পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল অভিভাবকদের কাছে প্রেরণ।
  • প্রতি টার্ম পরীক্ষার পর অভিভাবকদের জন্য রয়েছে অভিভাবক সমাবেশের আয়োজন।
  • অপেক্ষাকৃত দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের মানোন্নয়ন ও মনোযোগ সৃষ্টিতে আলাদা ব্যাচ গঠন।
  • অডিও ভিজ্যুয়াল সিস্টেমসহ আধুনিক শ্রেণিকক্ষ এবং ইন্টারনেট সমৃদ্ধ আধুনিক কম্পিউটার ল্যাব ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।
  • শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা।
  • শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ক্যাম্পাসের সামনে বিশাল খেলার মাঠ।
  • দক্ষ প্রশিক্ষক দ্বারা নাত, কেরাত ও ইসলামি গজলের প্রশিক্ষণ প্রদান।
  • নিয়মিত সাধারণ জ্ঞান, কুইজ আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে সহায়তা।
  • শিক্ষার্থীদের নিয়মিত হেলফ চেক—আপ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ঔষধ—সরবরাহের ব্যবস্থা।

 

.